কুকুর মারতে গিয়ে প্রাণ গেলো প্রবাসী ব্যবসায়ীর! - The News Lion

কুকুর মারতে গিয়ে প্রাণ গেলো প্রবাসী ব্যবসায়ীর!




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে গুলি করে কুকুরকে মারতে গিয়ে কুকুরসহ কোব্বাত হোসেন (৪৮) নামের এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ব্যবসায়ী কোব্বাত হোসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়ার মদিনা আবাসিক এলাকার বাসিন্দা।   


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোব্বাত হোসেন গত দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। এরপর নিজের নামে লাইসেন্স করা বন্দুকটি রাউজান থানা থেকে নিয়ে যান। আজ বাসার সামনে অনেক কুকুর দেখে তিনি প্রথমে তাড়াতে যান। কিন্তু এতে কাজ না হওয়ায় বাসা থেকে বন্দুক এনে গুলি করেন।


 এ সময় একটি কুকুর মারা যায়। পরে ‘মিস ফায়ারিং’ এর কারণে তিনিও গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ঘটনার সতত্য নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, আগামীকাল শনিবার কোব্বাত আলীর ময়নাতদন্ত করা হবে। এরপর বিস্তারিত জানা যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.